এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা আজ বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। ফলে জুলাই মাসের বেতন থেকেই তারা বর্ধিত হারে এই ভাতা পাবেন।এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা কার্যকর করা হয়েছিল। নতুন ২০২৬-২৭ অর্থবছর থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়িয়েছে মূল বেতনের ১৫ শতাংশ।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়টি আগেই চূড়ান্ত হওয়ায় এটি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। শিক্ষক-কর্মচারীরা চলতি মাস থেকেই নতুন হারে ভাতা পাবেন।আরও পড়ুন, পূর্বাচলে নিরাপত্তা জোরদারে ৪ থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা : আইজিপিগত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, বাজেট সীমাবদ্ধতার কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে বৃদ্ধি করা হবে।সেই সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে, সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়ি ভাড়া কার্যকর করা হয়। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে, সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে।আজ থেকে দ্বিতীয় ধাপের এই বর্ধিত বাড়ি ভাতা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ায় দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।