দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল, প্রথম ধাপেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের মূল বেতন

ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল,

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় একবারে পুরো বেতন কাঠামো নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে নতুন পে-স্কেল।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বা বেসিক বৃদ্ধি করা হবে। এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষ দিকে প্রকাশ হতে পারে।সরকারের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, নির্বাচনি প্রতিশ্রুতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও  পড়ুন, জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিলেন তারেক রহমান

তবে কোন গ্রেডে কত টাকা বা কত শতাংশ বেতন বাড়বে, সে বিষয়ে গেজেট প্রকাশের আগে তিনি কোনো মন্তব্য করেননি।এদিকে, নতুন পে-স্কেলের একটি প্রস্তাবিত রূপরেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ গ্রেডের মূল বেতন এক লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নতুন পে-স্কেল চালুর ঘোষণা দিয়েছিলেন। প্রায় ১১ বছর পর নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত কাঠামো ও কার্যকর হওয়ার তারিখ জানা যাবে সরকারি গেজেট প্রকাশের পর।

বিষয় : প্রত্যাশিত মূল বেতন নতুন পে-স্কেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল, প্রথম ধাপেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের মূল বেতন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় একবারে পুরো বেতন কাঠামো নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে নতুন পে-স্কেল।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বা বেসিক বৃদ্ধি করা হবে। এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষ দিকে প্রকাশ হতে পারে।সরকারের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, নির্বাচনি প্রতিশ্রুতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও  পড়ুন, জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিলেন তারেক রহমান

তবে কোন গ্রেডে কত টাকা বা কত শতাংশ বেতন বাড়বে, সে বিষয়ে গেজেট প্রকাশের আগে তিনি কোনো মন্তব্য করেননি।এদিকে, নতুন পে-স্কেলের একটি প্রস্তাবিত রূপরেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ গ্রেডের মূল বেতন এক লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নতুন পে-স্কেল চালুর ঘোষণা দিয়েছিলেন। প্রায় ১১ বছর পর নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত কাঠামো ও কার্যকর হওয়ার তারিখ জানা যাবে সরকারি গেজেট প্রকাশের পর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত