গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হওয়া বিয়ের ছবি অনলাইনে ফাঁস হওয়ায় ক্ষুব্ধ মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি কীভাবে জনসমক্ষে ছড়িয়ে পড়ল, তা জানতে ব্যক্তিগত তদন্তকারী (প্রাইভেট ইনভেস্টিগেটর) নিয়োগের কথা ভাবছেন তিনি। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ের আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ঘিরে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। তবে সম্প্রতি বিয়ের কিছু অপ্রকাশিত ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা দম্পতি। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিয়ের আয়োজন কিংবা প্রোডাকশন টিমের সঙ্গে সংশ্লিষ্ট কেউ ছবি ফাঁসের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন টেইলর।আরও পড়ুন,চাকরি ছেড়ে কমেডিতে, বদলে গেছে সুমুখীর জীবন কে বা কারা ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করেছেন, তা জানতে ঘনিষ্ঠজন ও সহযোগীদের কাছেও খোঁজখবর নিচ্ছেন তিনি। এ নিয়ে তাঁর বন্ধু ও সহযোগীদের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে স্ত্রীকে শান্ত রাখার চেষ্টা করছেন ট্র্যাভিস কেলসি। তাঁর মতে, ছবি প্রকাশ পেলেও তাঁদের বিয়ের সুন্দর স্মৃতি মলিন হয়ে যাবে না। তবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টি সহজভাবে নিতে পারছেন না টেইলর। ফাঁসের ঘটনার পেছনে কারা রয়েছেন, তা শনাক্ত করতে প্রয়োজনে ব্যক্তিগত তদন্তকারী নিয়োগের বিষয়টি বিবেচনা করছেন তিনি বলে বিভিন্ন বিনোদনবিষয়ক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।