দৈনিক সংবাদ দিগন্ত

বিয়ের ভোজে মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষ, বাউফলে আহত ৩

পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট খাওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনেপক্ষের তিনজন আহত হয়েছেন।শুক্রবার দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ে উপলক্ষে বরযাত্রীরা কনের বাড়িতে গেলে অতিথিদের খাবার পরিবেশনের সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, খাবার পরিবেশনের একপর্যায়ে বরপক্ষের এক অতিথি অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। তখন গরুর মাংস পরিবেশন করা হচ্ছিল। এ নিয়ে কনের পক্ষের পরিবেশনকারীর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। আরও  পড়ুন, আগ্রাবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ, তৎপর আইনশৃঙ্খলা বাহিনীপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এ ঘটনায় আহত হয়েছেন পলাশ মোল্লা, জুলহাস মোল্লা ও রাসেল মোল্লা। তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন।কনের স্বজনদের দাবি, রোস্ট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বরপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আরও  পড়ুন, বেলকুচিতে বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বিয়ের ভোজে মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষ, বাউফলে আহত ৩