চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশের মধ্যেও চলতি ২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শক্ত অবস্থান ধরে রেখেছে দেশের প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ সময়কালে কোম্পানিটি ৬৪২ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছে। যদিও এটি আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম।কোম্পানির তথ্য অনুযায়ী, মোট রাজস্ব বৃদ্ধি পেলেও ভ্যাট হার বাড়ার কারণে মুনাফায় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার উৎপাদনে ভ্যাট দ্বিগুণ হওয়ায় ব্যয় বেড়েছে।আরো পড়ুন , সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়লতবে এ সময় কোম্পানির সবচেয়ে বড় ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে পরিচালন নগদ প্রবাহে বড় উন্নতি। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২২ টাকা ৩২ পয়সা, যা আগের বছর ছিল ঋণাত্মক।কোম্পানিটি জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় বৃদ্ধি এবং কার্যকর তারল্য ব্যবস্থাপনার কারণে নগদ প্রবাহে এই উন্নতি এসেছে।তথ্য অনুযায়ী, ব্যাংক ঋণের ওপর নির্ভরতা না বাড়িয়ে অভ্যন্তরীণ নগদ ব্যবস্থাপনার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও বেড়েছে।ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, কৌশলগত পরিবর্তন, ব্যয় নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থার উন্নতির কারণে ভবিষ্যতে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে।