দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৫ হাজার ৯০০ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে যা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, মুনাফা বৃদ্ধির অন্যতম কারণ ব্যাংক খাতে দীর্ঘদিনের তারল্য সংকট। সংকট মোকাবিলায় বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ আয় বেড়েছে।পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখায় সেখান থেকেও আয় এসেছে।

আরও  পড়ুন, এনবিআরের কর ক্যাডারে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

 ঋণ ব্যবস্থাপনা থেকে বাড়তি সুদ এবং বৈদেশিক বিনিয়োগের মুনাফা—দুইয়ের প্রভাবেই নিট মুনাফা বেড়েছে বলে জানা গেছে।তবে অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধি অর্থনীতির জন্য সরাসরি ইতিবাচক সূচক নয়। কারণ কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়; বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের তদারকি, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উৎপাদনশীল খাতে অর্থপ্রবাহ নিশ্চিত করা।তাদের মতে, তারল্য সংকটের কারণে বেশি ঋণ দেওয়ার ফলেই যদি সুদ আয় বাড়ে, তাহলে এর সঙ্গে ব্যাংক খাতের সংকটের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে হয় ২২ হাজার ৬২০ কোটি। আর ২০২৫-২৬ অর্থবছরে সেই মুনাফা আরও বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০০ কোটি টাকা।

বিষয় : কেন্দ্রীয় ব্যাংক মুনাফা তারল্য সংকট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৫ হাজার ৯০০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে যা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, মুনাফা বৃদ্ধির অন্যতম কারণ ব্যাংক খাতে দীর্ঘদিনের তারল্য সংকট। সংকট মোকাবিলায় বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ আয় বেড়েছে।পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখায় সেখান থেকেও আয় এসেছে।

আরও  পড়ুন, এনবিআরের কর ক্যাডারে বড় রদবদল, ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

 ঋণ ব্যবস্থাপনা থেকে বাড়তি সুদ এবং বৈদেশিক বিনিয়োগের মুনাফা—দুইয়ের প্রভাবেই নিট মুনাফা বেড়েছে বলে জানা গেছে।তবে অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধি অর্থনীতির জন্য সরাসরি ইতিবাচক সূচক নয়। কারণ কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়; বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের তদারকি, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উৎপাদনশীল খাতে অর্থপ্রবাহ নিশ্চিত করা।তাদের মতে, তারল্য সংকটের কারণে বেশি ঋণ দেওয়ার ফলেই যদি সুদ আয় বাড়ে, তাহলে এর সঙ্গে ব্যাংক খাতের সংকটের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে হয় ২২ হাজার ৬২০ কোটি। আর ২০২৫-২৬ অর্থবছরে সেই মুনাফা আরও বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০০ কোটি টাকা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত