দৈনিক সংবাদ দিগন্ত

ইসলামী ব্যাংককে আরও ১,৫০০ কোটি টাকা ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার দেওয়া এ সহায়তার ফলে গত তিন দিনে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা পেয়েছে।গত কয়েক বছরে ঋণ অনিয়ম, খেলাপি ঋণের বৃদ্ধি এবং আমানতকারীদের আস্থার সংকটের কারণে ইসলামী ব্যাংক আর্থিক চাপে পড়ে। এর ফলে গ্রাহকদের অর্থ উত্তোলন ও বিভিন্ন ব্যাংকিং সেবায়ও প্রভাব পড়ে।আরও পড়ুন, রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি: ২০২৫–২৬ অর্থবছরে ৩৪.৩৮ বিলিয়ন ডলার দেশে প্রেরণএদিকে ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৈঠকে তারা সাত দফা দাবি উত্থাপন করে।দাবিগুলোর মধ্যে অন্যতম হলো বিতর্কিত মালিকানার অভিযোগ থাকা শেয়ার আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া অথবা আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে বিক্রি করা, যাতে মালিকানা কাঠামোয় স্বচ্ছতা নিশ্চিত হয়।গ্রাহক ফোরাম জানিয়েছে, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালের বিষয়ে নতুন পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে বাংলাদেশ ব্যাংক তাদের জানিয়েছে।বিশেষজ্ঞদের মতে, ইসলামী ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আমানতকারীদের আস্থা পুনর্গঠন এবং সুশাসন নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ইসলামী ব্যাংককে আরও ১,৫০০ কোটি টাকা ঋণ দিল বাংলাদেশ ব্যাংক