বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন, কাজ করছে ৭ ইউনিট
রাজধানীর বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।আরও পড়ুন, ঢাকায় সকালেই বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ২ ডিগ্রিফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে মুকিমবাজারে হেলমেটের একটি গোডাউনে আগুন লাগার খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি