আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা, মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠক
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ১৪৪৮ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে আজ সন্ধ্যা ৭টায়, মাগরিবের নামাজের পর এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।আরও পড়ুন, এসএসসি পাসের হার ৬২.২৫% জিপিএ ৫ বেড়েছে শূন্য পাসের প্রতিষ্ঠান এজন্য নির্ধারিত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তথ্য জানানো যাবে।চাঁদ দেখার ওপর ভিত্তি করেই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তাই আজ সন্ধ্যার বৈঠকের দিকেই তাকিয়ে আছেন ধর্মপ্রাণ মুসলমানরা।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।