দৈনিক সংবাদ দিগন্ত

নভেম্বর থেকে চালু হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ

দীর্ঘ বিরতির পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপটিতে ভ্রমণপ্রিয় পর্যটকদের যাতায়াত, সামুদ্রিক ভ্রমণ এবং অবস্থান নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভায় দ্বীপটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত ও অবস্থান করতে পারবেন। পরিবেশ সংরক্ষণ ও প্রবাল দ্বীপের বাস্তুতন্ত্রের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পর্যটক আগমনের দৈনিক সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।আরও পড়ুন,বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ নতুন নির্দেশনা অনুযায়ী, এই মৌসুমে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন। উল্লেখ্য, এর আগের সিদ্ধান্ত ও নির্দেশনায় সেন্ট মার্টিনে দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণের অনুমতি বা সীমা নির্ধারিত ছিল। তবে নতুন আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্তের মাধ্যমে সেই সংখ্যায় আরও এক হাজার ৫০০ জন বাড়ানো হয়েছে। এর ফলে ভ্রমণপ্রেমীদের দ্বীপে যাওয়ার সুযোগ যেমন বৃদ্ধি পাবে, তেমনি স্থানীয় পর্যটননির্ভর অর্থনীতিতেও নতুন গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। আসন্ন পুরো পর্যটন মৌসুমকে সামনে রেখে দ্বীপে আসা পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জোর প্রস্তুতি নিচ্ছে। দ্বীপের পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য বজায় রাখতে ভ্রমণকারীদের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু দায়িত্বশীল আচরণের প্রত্যাশা করছে স্থানীয় প্রশাসন।

নভেম্বর থেকে চালু হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ