দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকায় যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙ—লাল, সাদা ও নীল—অনুপ্রাণিত হয়ে ঐতিহ্যবাহী এই রিকশাগুলো সাজানো হয়েছে।আরও পড়ুন, গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে কলকাতায় ভারত-বাংলাদেশ বৈঠকদূতাবাসের তথ্য অনুযায়ী, এই উদ্যোগ শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াই শতক পূর্তি উদযাপন নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সম্পর্কের প্রতীক হিসেবেও উপস্থাপন করা হয়েছে। আরও পড়ুন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে টিকা দেরি, বাড়ল শিশুমৃত্যুউদ্বোধিত ৫০টি রিকশা এখন ঢাকার বিভিন্ন রাস্তায় চলাচল করবে। এগুলোতে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীকী রঙ ব্যবহার করা হয়েছে, যা শহরের সাধারণ রিকশা সংস্কৃতিতে একটি ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন, ঈদুল আজহা সামনে রেখে কর্মস্থল থেকে বাড়ি ফেরা শুরু করেছেন হাজারো মানুষ।বিশ্লেষকদের মতে, এমন সাংস্কৃতিক ও প্রতীকী উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জনমুখী ও দৃশ্যমান করতে ভূমিকা রাখে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন