বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য ও কৃষিভিত্তিক কার্যক্রম দেখতে রংপুরের গঙ্গাচড়ায় গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি পরিদর্শন করেছেন একটি বড় ডেইরি ফার্ম ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি।রোববার সকালে গঙ্গাচড়া উপজেলার একটি ডেইরি ফার্মে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে উন্নত জাতের প্রায় এক হাজার ২০০ গরু পালনের কার্যক্রম ঘুরে দেখেন তিনি।এ সময় গরুর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ক্রিস্টেনসেন।
আরও পড়ুন, বিমান টিকিটে কৃত্রিম সংকট ঠেকাতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
খামারের অবকাঠামো, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি। পরে ওই খামারে উৎপাদিত দুধ পান করেন মার্কিন রাষ্ট্রদূত।এরপর উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন ক্রিস্টেনসেন।ঘানিতে কীভাবে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তেল উৎপাদন করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি এবং পুরো প্রক্রিয়াটি ঘুরে দেখেন।এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।পরে রংপুরের স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সফরের পরবর্তী পর্যায়ে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শনের উদ্দেশ্যে গঙ্গাচড়া ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন