দৈনিক সংবাদ দিগন্ত

সোনারগাঁয়ে একদিনের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেপ্তার

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, পুরোনো মামলার আসামি, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবেআরও পড়ুন, চট্টগ্রাম বন্দরে তামাক-মাদকসদৃশ পাউডার-ঘোষণাবহির্ভূত স্ক্র্যাপ পেপারের চালান শনাক্ত মো. রুবেল মীর (৩২), মো. আজমাইন কবির (৩০), মো. নাদিম (২৫), মো. ফরহাদ হোসেন (২৮), মো. শাহ আলম (২৭), সবুজ (২৪), মো. রাজা মিয়া (৪০), মো. ইব্রাহিম (২২) ও শিমুল মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়।এছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।পুরোনো মামলায় হযরত আলী (৫০) ও পনির মিয়া (৩৫) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁয়ে একদিনের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেপ্তার