দৈনিক সংবাদ দিগন্ত

মানিকগঞ্জে এক রাতে তিন খুন, নিহত মা ও শিশু

মানিকগঞ্জে এক রাতের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। পূর্বশত্রুতা ও পারিবারিক কলহকে কেন্দ্র করে সংঘটিত এসব ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (৩০ মে) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলা ও দৌলতপুর উপজেলা-এ পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে পূর্বশত্রুতার জেরে মো. সজিব হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।আরও পড়ুন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা মহিবুল্লাহ বহিষ্কারস্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে তিনি কৃষ্ণনগর এলাকায় একটি বাড়িতে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে পূর্বশত্রুতার জেরে শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ইকরাম হোসেন, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান নিহত সজিব ওই এলাকার মুনসের আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।আরও পড়ুন, কালুখালীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিতএর কয়েক ঘণ্টা আগে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ আমেনা বেগম ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদকে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত ১০টার দিকে পারিবারিক কলহকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মা ও শিশুকে কুপিয়ে হত্যা করা হয়।আরও পড়ুন, ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে চিলমারীতে মানববন্ধন, বিক্ষোভ ও টোলঘর ভাঙচুরঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। নিহত আমেনার স্বামী সালাম মোল্লা স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।স্বপন কুমার সরকার, দৌলতপুর থানার ওসি, জানান দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মানিকগঞ্জে এক রাতে তিন খুন, নিহত মা ও শিশু