দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করল বিজিবি
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি।বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুর সেক্টরের অধীন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)আরও পড়ুন, পানির পাশাপাশি গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: বৃক্ষরোপণ কর্মসূচিতে এমপি আনিসুর রহমানদিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে জব্দ করা প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য এ অনুষ্ঠানে ধ্বংস করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।