রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।নিহত শিক্ষিকার নাম তাসফিয়া আহমেদ তিশা। তার বয়স ৩১ বছর। বুধবার ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তাসফিয়া। এ সময় সারা পরিবহনের আরেকটি বাসের চাপায় গুরুতর আহত হন তিনি।দুর্ঘটনার পর তাকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত তাসফিয়া আহমেদ তিশা মেরাদিয়ার নয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন।আরও পড়ুন,ঢাকার আকাশ মেঘলা বৃষ্টির সম্ভাবনা কমতে পারে তাপমাত্রা তিশার ভাই এনাম আহমেদ জানান, কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তার বোন। সন্ধ্যায় তিনি দুর্ঘটনার খবর পান। পরে ঢামেক হাসপাতালে এসে বোনের মৃত্যুর খবর নিশ্চিত হন।স্থানীয় টেইলার্সের মালিক মো. মূসা জানান, তিশা তার দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। তার ভাষ্য অনুযায়ী, তিশা খুব ভালো মানুষ ছিলেন।খিলগাঁও থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল জানান, রাত পৌনে ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন চালক ও একজন হেলপারকে আটক করেছে পুলিশ।এদিকে বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর তাসফিয়ার কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষিকা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।