দৈনিক সংবাদ দিগন্ত

মহাসড়কে আর অবৈধ টোল নয়, কঠোর বার্তা হাইওয়ে পুলিশের

আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়ককে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ। একই সঙ্গে মহাসড়কে পুলিশ সদস্যদের অবৈধভাবে যানবাহন থেকে টাকা আদায়ের অভিযোগও বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর পুলিশিং নিশ্চিত করেই এই লক্ষ্য অর্জন করা হবে।তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-মাওয়া মহাসড়ক ইতোমধ্যে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।আরও  পড়ুন, প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ ইসির গুরুত্বপূর্ণ বৈঠক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ক্যামেরা।তার ভাষ্য, আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে ডাকাতি, মাদক চোরাচালান, সড়ক দুর্ঘটনা এবং যানজট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি আরও বলেন, জনগণের আস্থা বাড়াতে তথ্য-প্রযুক্তিভিত্তিক পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।বর্তমানে দেশের ৭৩টি হাইওয়ে থানার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

মহাসড়কে আর অবৈধ টোল নয়, কঠোর বার্তা হাইওয়ে পুলিশের