দৈনিক সংবাদ দিগন্ত

আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের অভিযোগ

ভালো ব্যাংককে খারাপ বানিয়ে দেওয়া হয়েছে—বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে ঘিরে এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি দাবি করেন, ব্যক্তিগত আক্রোশ থেকেই পাঁচটি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।মাসুদ কামালের অভিযোগ, আহসান এইচ মনসুর ব্র্যাক ব্যাংকে থাকার সময় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে একটি বিরোধ তৈরি হয়েছিল।আড়ও পড়ুন,মুরগি-মাছের বাজারে নেই স্বস্তি, ডিম-ডালেই ভরসা মধ্যবিত্তেরসেই বিরোধের প্রতিশোধ নিতেই এক্সিম ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।মাসুদ কামাল বলেন, এক্সিম ব্যাংক একটি ভালো ব্যাংক ছিল। সেটিকে খারাপ বানিয়ে পাঁচটি ব্যাংককে একত্র করে সম্মিলিত ইসলামিক ব্যাংক করা হয়েছে।তবে এসব বক্তব্য মাসুদ কামালের অভিযোগ ও দাবি—এ বিষয়ে আহসান এইচ মনসুরের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।পাঁচ ব্যাংকের গ্রাহকদের নিয়েও প্রশ্ন তোলেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।তার দাবি, এসব ব্যাংকের প্রায় ৭৫ লাখ গ্রাহক এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যারা ব্যাংকে টাকা রেখেছেন, তারা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে নয়, বরং রাষ্ট্র ও সরকারের অনুমোদনকেই আস্থার জায়গা হিসেবে দেখেছেন।মাসুদ কামাল বলেন, সাধারণ গ্রাহকরা জানেন না ব্যাংকের মালিক কে বা পরিচালনায় কারা আছেন। তারা রাষ্ট্রের অনুমোদন ও ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা রেখেই আমানত রাখেন।ব্যাংক একীভূতকরণ নিয়ে এমন অভিযোগের পর গ্রাহকদের আমানত, ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের অভিযোগ