দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে তেহরানের ভিন্নমত

আন্তর্জাতিক ভূরাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি করে আজ রোববার ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের কোনো কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিতপূর্ণ এই বার্তা প্রদান করেন। ট্রাম্প জানান, সম্ভাব্য এই সামরিক পদক্ষেপ কখন নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি আগাম কিছু স্পষ্ট করতে চান না। একই সঙ্গে ইরান শেষ পর্যন্ত কোনো চুক্তিতে সম্মত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি যা-ই হোক, যুক্তরাষ্ট্র জয়ী হবে বলে দাবি করেন তিনি। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির দ্রুত অবসান চেয়েছেন। অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন।আরও পড়ুন,সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের মাধ্যমে একপেশে ধারা প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তুর্কি সাংবাদিক ইউনিয়নের অভিযোগসৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। যেখানে হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিনিময়ে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত দেওয়া হয়েছে। তবে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য অস্বীকার করে জানিয়েছে, তেহরান নতুন কোনো প্রস্তাব দেয়নি বরং পূর্বের ৭টি শর্তেই অনড় রয়েছে।পূর্বে জুন মাসে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি অন্তর্বর্তী সমঝোতার চেষ্টা হলেও বর্তমানে একদিকে সরাসরি সামরিক হামলার শঙ্কা এবং অন্যদিকে আলোচনার সম্ভাবনা—সব মিলিয়ে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের চরম অনিশ্চয়তা বিরাজ করছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে তেহরানের ভিন্নমত