যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ওয়েস্ট পাম বিচের পাম বিচ কাউন্টির নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ও নিয়ন্ত্রণ ধরে রাখতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে তাঁর দল রিপাবলিকান পার্টি।ভোট দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, তিনি কেবল তাঁর নিজ দল রিপাবলিকান পার্টির প্রার্থীদেরই ভোট দিয়েছেন। ভোটারদের কাছে দুর্নীতির ইস্যুটি গুরুত্ব পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন জেলা ও শহরগুলোতেই মূল দুর্নীতি সংঘটিত হচ্ছে।আরও পড়ুন,টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়ল বিশ্ববাজারে তেলের মূল্য একই সঙ্গে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় না মেনে নেওয়ার বিষয়ে নিজের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি ফের কারচুপির অভিযোগ তোলেন। ট্রাম্প দাবি করেন, ২০১৬ সালের মতো ২০২০ সালেও তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন, যদিও এসব দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ তুলে ধরা হয়নি।মধ্যবর্তী নির্বাচনের মাত্র দশ দিন বাকি থাকতে নানা জনমত জরিপে উঠে এসেছে বিরোধী ডেমোক্র্যাটদের ভালো করার সম্ভাবনা। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি সিনেটেও ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা লাভের জোরালো ইঙ্গিত মিলছে। যদি রিপাবলিকানরা কংগ্রেসে ক্ষমতা হারায়, তবে ৮০ বছর বয়সী ট্রাম্পের ওপর তাঁর মেয়াদের শেষ দুই বছরে আইন প্রণয়ন ও রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় বাধা তৈরি হবে। এছাড়া ডেমোক্র্যাটরা কংগ্রেসের মূল দায়িত্বে এলে ট্রাম্প ও তাঁর সহযোগীদের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে নানা প্রাতিষ্ঠানিক তদন্তের মুখে পড়ার আশঙ্কাও জোরদার হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।