মধ্যনগরে সড়কের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
"দাবী মোদের একটাই, বারোমাসি রাস্তা চাই"এই স্লোগানকে সামনে রেখে বারোমাসি সড়কের দাবিতে সুনামগঞ্জের মধ্যনগরে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৩ নভেম্বর) শুক্রবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মধ্যনগর আখড়া সংলগ্ন সড়কে মধ্যনগর ও কলমাকান্দার দুই উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশ গ্রহন করেন বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। তাছাড়া দুই উপজেলার যানবাহন শ্রমিক,রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষার্থী,শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। মধ্যনগর উপজেলার সাথে পশ্চিম এলাকার কলমাকান্দা উপজেলা ও নেত্রকোনা জেলা এবং ঢাকার সাথে সংযোগ সড়কের কারণে এসব এলাকার মানুষের দুর্ভোগ অপরিসীম। অবহেলিত মধ্যনগরে উন্নত যোগাযোগের বারোমাসি সড়ক জনস্বার্থে খুবই জরুরি।বারোমাসি একটি সড়ক এলাকার মানুষের প্রাণের দাবি।যোগাযোগ উন্নয়নে এলাকাবাসী চায় মধ্যনগর টু কলমাকান্দা সড়ক নির্মাণ। মধ্যনগর উপজেলা থেকে কলমাকান্দা উপজেলার উন্নত যোগাযোগের জন্য পরিকল্পিত সড়ক উন্নয়নে,প্রয়োজনীয় ব্রীজ,কালভার্ট নির্মাণ করে,বারোমাসি সড়কের দাবি জানান তারা।আরও পড়ুন,গর্ভবতী স্ত্রীকে জবাই করে হত্যা: ৬ মাস পর বাড়িতে ফিরেও ৯ ঘণ্টায় ধরাছোঁয়ার বাইরে সাদ্দাম!বর্ষায় পানি নিষ্কাশনের প্রয়োজনিয় ব্যবস্হা গ্রহন করে, জনগুরুত্বপূর্ণ ওলওয়েদার সড়কের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বারোমাসি রাস্তা চাই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহন কারীরা বক্তব্যে বলেন,সুনামগঞ্জ ১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল এবং নেত্রকোনা ১ আসনের এমপি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সুদৃষ্টি কামনা করেন মানববন্ধনে অংশ গ্রহনকারীরা। তারা আরও বলেন মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা এই দুই উপজেলার মধ্যে বারোমাসি সড়ক নির্মাণ হলে,উপজেলার সাথে যোগাযোগের উন্নতি সহ ব্যবসা বানিজ্যের উন্নয়ন এবং শিক্ষা স্বাস্থ্য সেবার নতুন উন্নয়নের শোচনায় জাতি উন্নত হবে। মধ্যনগরের পশ্চিমাঞ্চলের বাসিন্দারা কম সময়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির স্থায়ী করণ বারোমাসি সড়ক নির্মাণ করা হলে, অত্যান্ত গুরুত্বপূর্ণ দৃশ্যমান ভূমিক রাখবে। পরিবেশের প্রাকৃতিক সুন্দয্যের সড়ক নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান মানববন্ধনে। দীর্ঘদিনের দাবি ৫ কিলোমিটার সড়ক নির্মাণ হলেই, কমবে দুর্ভোগ, রাজধানী ও নেত্রকোনা জেলার সাথে তৈরী হবে যোগাযোগের নিরাপদ যাতায়াত।আরও পড়ুন,কোলাহলমুক্ত পরিবেশে স্বস্তিতে পথচারীরাসেই লক্ষ্যে কলমাকান্দার কৃতিসন্তান বাংলাদেশ ডেপুটি স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল ও সুনামগঞ্জ এক আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর সুদৃষ্টির সহিত বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশনেয়া লোকজন। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল বাসার,যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া,সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন,স্থানীয় বাসিন্দা বিধান তালুকদার,ডাঃ মুক্তাধীর হোসেন সুজন,কবি অসীম সরকার,হাওর পাড়ের কৃষক প্রনয় সরকার,অভিযাত্রী সংগঠনের সহ যুগ্ম সম্পাদক মুন্না তালুকদার, শ্রমিক নেতা কাজল সরকার,শরীফ আহমেদ,শিক্ষক সুব্রত সরকার নন্দন,রাইসূল ইসলাম তপু ও স্বাস্থ্যকর্মী মেহেদী হাসান হৃদয় প্রমুখ। এবিষয়ে সুনামগঞ্জ এক আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল' তিনি জানান এবিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের সাথে কথা হয়েছে। এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে।