ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন উদযাপনে যুক্ত হলো এক নতুন চমক। গত শনিবার (২৪ অক্টোবর) ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি রেস্তোরাঁয় জমকালো আয়োজনে নিজের জন্মদিন পালন করেন তিনি। কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই উৎসবের মূল আকর্ষণ ছিল বিমানযোগে চট্টগ্রাম থেকে পাঠানো শিউলি ফুল। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে পুরো ভেন্যু সাজানো হয়েছিল এই শিউলি দিয়ে, এমনকি নায়িকা নিজেও শিউলি ফুলের নকশা করা শাড়িতে সেজে অনুষ্ঠানে হাজির হন।চট্টগ্রাম থেকে বিমানে ফুল পাঠানো সেই রহস্যময় ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়। আরও পড়ুনফেসবুক হ্যাক ও অপপ্রচারের বিরুদ্ধে সরব ফারুকীবিষয়টি নিয়ে অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে একটি মজার ও রসাত্মক পোস্ট দিলে তা দ্রুত নজর কাড়ে নেটিজেনদের। রসিকতা করে জয় লেখেন, পরীমনিকে নিয়ে এমন ভালোবাসা দেখে চট্টগ্রামের অনেক ধনী পরিবারের স্ত্রীরা হয়তো দুশ্চিন্তায় আছেন কোন স্বামী এত শিউলি ফুল পাঠালেন! তিনি আরও লেখেন, ‘আমি চাই লোকটা বেঁচে যাক, ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি কিন্তু ধরা পড়ি নাই।’জয়ের এই মজাদার পোস্টটির জবাবে পরীমনি নিজেই কমেন্ট করে বিষয়টি স্পষ্ট করেন। পরীমনি জানান, ফুলগুলো কোনো পুরুষ বা রহস্যময় ব্যক্তি পাঠায়নি, বরং চট্টগ্রাম থেকে এক বিশেষ অনুরাগী নারী তা পাঠিয়েছেন।মজার ছলে লেখা পোস্টের পাশাপাশি পরীমনির কাজের প্রতি ভালোবাসার ভূয়সী প্রশংসাও করেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, পরীমনি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন নায়িকা, যিনি চলচ্চিত্র অঙ্গনকে নিজের পরিবার মনে করেন। কেবল প্রচার বা কভারেজের জন্য নয়, হৃদয়ের উষ্ণতা ও ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকেই তিনি ইন্ডাস্ট্রির মানুষকে ভালোবাসেন ও সম্মান জানান। পোস্টের শেষে পরীমনির ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।