শিবচরে ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জনদুর্ভোগ
মাদারীপুরের শিবচর উপজেলায় ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকায় দিনে ও রাতে বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং রোগীদের চিকিৎসাসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, আগে দিনে-রাতে এক থেকে দুইবার বিদ্যুৎ গেলেও বর্তমানে পাঁচ থেকে ছয়বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাশাপাশি অনেক গ্রাহক দাবি করছেন, মিটার যথাযথভাবে রিডিং না নিয়েই অনুমাননির্ভর বিদ্যুৎ বিল তৈরি করা হচ্ছে। আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতারফলে আগের তুলনায় অনেকের বিল উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে শিবচরবাসী দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। তাদের দাবি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং মিটার রিডিং অনুযায়ী সঠিক বিল প্রদান করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত বা কথিত ‘ভূতুড়ে বিল’ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।