দৈনিক সংবাদ দিগন্ত

গাছা ভূমি অফিসে দুর্নীতির আখড়া বেড়েই চলেছে গ্রাহকের ভোগান্তি

গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ একটা ভূমি অফিস হচ্ছে গাছা ভূমি অফিস। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভূমি অফিসের দিন দিন বেড়েই চলেছে গ্রাহকের ভোগান্তি। এ যেন দুর্নীতির আখড়া হিসেবে পরিচিতি লাভ করেছে।সূত্রে জানা যায়, ভূমি অফিসের বর্তমান সহকারী ভূমি অফিসার আক্কাস আলী  নানান ভাবেই ভূমি সংশ্লিষ্ট দুর্নীতিতে জড়িয়েছেন। অনিয়মের ভরে রেখেছেন অফিস চত্বর। একাধিক সংবাদ কর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে ভূমি অফিসার সাংবাদিকদের সাথে দেখাও করেন না এবং ফোনে কথাও বলেন না।আরো পড়ুন , বিশেষ অভিযানে বাসনে মাদক ব্যবসায়ী গ্রেফতারস্থানীয়রা বলেন, কিছুদিন অফিসটা  ভালো থাকলেও  বর্তমান সরকারী ভূমি অফিসার আক্কাস আলী   আসার পর আবার সেই দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। নামজারি থেকে শুরু করে সকল ধরনের প্রতিবেদনে নিচ্ছেন মোটা অংকের টাকা। টাকা না দিলেই বলেন সরকারি সার্ভারে সমস্যা। এরকম কাজ নিন্দনীয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও অফিসকে  দুর্নীতি থেকে মুক্ত করতে  জেলা প্রশাসন বরাবর আহ্বান জানান স্থানীয় ভুক্তভোগীরা।  

গাছা ভূমি অফিসে দুর্নীতির আখড়া বেড়েই চলেছে গ্রাহকের ভোগান্তি