গাজীপুরে ৬০ লাখ টাকার দুর্নীতির মামলায় বাসন ভূমি অফিসের কর্মকর্তা জাফর ইকবাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, বাসন ভূমি অফিসে কর্মরত অবস্থায় জাফর ইকবাল সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং প্রায় ৬০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও সচেতন নাগরিকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় এবং সংশ্লিষ্ট থানায় তথ্য-প্রমাণও জমা দেওয়া হয়।
আরও পড়ুন, মাদারগঞ্জে অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা
এরই ধারাবাহিকতায় প্রশাসনের নির্দেশনায় গাজীপুর সদর থানার সাব-ইন্সপেক্টর মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শিববাড়ি এলাকা থেকে অভিযুক্ত জাফর ইকবাল সরকারকে গ্রেপ্তার করে।এ ঘটনায় এলাকাবাসী পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকলে সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।এদিকে, সচেতন নাগরিকরা অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন