সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ ফেনীতে নবমাতার মৃত্যু
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচার ও অবহেলার অভিযোগে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।ঘটনার পর স্বাস্থ্য বিভাগ শহরের ‘ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে।পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলেও ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।লিজা ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মুজিবুল হকের স্ত্রী।স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার প্রসবব্যথা শুরু হলে প্রথমে তাকে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। আরো পড়ুন , হাতিয়া মেঘনায় কোস্ট গার্ডের বড় অভিযান, অবৈধ জ্বালানি উদ্ধারপরে শহরের ‘ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে’ ২২ হাজার টাকার চুক্তিতে সিজার করা হয়। অপারেশন করেন ডা. নাসরিন আক্তার মুক্তা।অপারেশনের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে অভিযোগ স্বজনদের। একাধিকবার জানানো হলেও চিকিৎসকরা বিষয়টি স্বাভাবিক বলে এড়িয়ে যান।পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং শেষ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।নিহতের স্বজনদের দাবি, চিকিৎসকদের অবহেলা ও সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই এই মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।