বিএনপি সরকার গঠন করলে পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।আরও পড়ুন, সরকারি খাল খননে ব্যক্তি উদ্যোগ যুক্ত করতে নতুন নির্দেশনাতারেক রহমান বলেন, বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজ শুরু করবে এবং একইসঙ্গে তিস্তা ব্যারাজেও হাত দেবে। তিনি দাবি করেন, অতীতে বিএনপি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ডেলিভারি দিয়েছে। তিনি আরও বলেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পানি সংকট ও নদী ব্যবস্থাপনা সমস্যার সমাধানে ব্যারাজ নির্মাণ জরুরি। বিশেষ করে শুষ্ক মৌসুমে কৃষকের জন্য পানি নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।আরও পড়ুন, ঢাকায় যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ৫০টি বিশেষ রিকশার উদ্বোধনতারেক রহমান অভিযোগ করেন, ফারাক্কার কারণে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে এবং সুন্দরবনসহ বিভিন্ন অঞ্চলে পরিবেশগত ক্ষতি হচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে বলেন, এখন আবহাওয়ার স্বাভাবিক ধারা পরিবর্তিত হয়েছে, শীতের তীব্রতাও কমে গেছে। একই সঙ্গে গাছপালা নিধন, নগরায়ণ এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকে বড় সংকট হিসেবে উল্লেখ করেন তিনি।আরও পড়ুন, গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে কলকাতায় ভারত-বাংলাদেশ বৈঠকবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করছে এবং এজন্য খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুর্যোগ নিয়ন্ত্রণ করা না গেলেও জনগণকে সচেতন করে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব, আর সেটিই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।