দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ের কাঁচপুরে মাদকবিরোধী প্রচারণা, তরুণদের এগিয়ে আসার আহ্বান

কালীগঞ্জে স্বামীহারা পরমিলাকে ঘরে ফিরিয়ে দিলেন ইউএনও

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রস্তুতি, মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

খাবারের প্রলোভনে ১২ বছরের শিশুকে অপহরণ, ভারতে পাচারের আগেই উদ্ধার

গংগাচড়ায় মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

আমতলী ইউনিয়নে কাকন মৃধাকে ঘিরে নির্বাচনী আলোচনা

মেধা, সাফল্য ও স্বপ্নের উদ্‌যাপন: সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা

মুক্তিযোদ্ধা হকার্স মার্কেট ঘিরে পথচারীদের দুর্ভোগ, সড়কেও দখলের অভিযোগ; চাঁদা আদায়ের অভিযোগ খতিয়ে দেখার দাবি

মুক্তিযোদ্ধা হকার্স মার্কেট ঘিরে পথচারীদের দুর্ভোগ, সড়কেও দখলের অভিযোগ; চাঁদা আদায়ের অভিযোগ খতিয়ে দেখার দাবি

গংগাচড়ায় মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

গংগাচড়ায় মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী
ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

রংপুরের গংগাচড়ায় নোহালী ইউনিয়নের চর বাগডহরা বড় মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। শনিবার দুপুরে তিনি মসজিদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় এমপি রায়হান সিরাজী বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র। বাগডহরা মসজিদের নতুন ভবন নির্মাণের উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি আল্লাহ তাআলা যেন মসজিদটিকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন এবং নির্মাণকাজের সঙ্গে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দেন এ কামনা করেন তিনি। 

আরও পড়ুন,আমতলী ইউনিয়নে কাকন মৃধাকে ঘিরে নির্বাচনী আলোচনা

মসজিদ কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদীন, গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব, জামায়াত নেতা আবদুর হালিম, নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, নোহালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা জানান, মসজিদটির পুনর্নির্মাণ সম্পন্ন হলে মুসল্লিদের নামাজ আদায়, ধর্মীয় শিক্ষা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ তৈরি হবে। নতুন ভবনটি এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছেন তাঁরা। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদটির নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং মসজিদটিকে দ্বীনের খেদমতের বরকতময় কেন্দ্র হিসেবে কবুল করার জন্য বিশেষ দোয়া করা হয়।

বিষয় : ভিত্তিপ্রস্তর সিরাজী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গংগাচড়ায় মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x