'ভিডিও ফাঁসের সন্দেহে' চালকের ওপর হামলা, এমপির বিরুদ্ধে মামলা
রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার এমপির ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে তার ওপর হামলা চালানো হয়।মামলার পর অভিযুক্তদের একজন আমিনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।মামলার অন্য আসামিরা হলেন— মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।আরও পড়ুন, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্ক: নিরপেক্ষ তদন্তের দাবি ডা. তাসনিম জারারমামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বাদী ওবায়দুর রহমান এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। আত্মীয়তার সূত্রে এমপির তার বাসায় যাতায়াত ছিল। একপর্যায়ে এমপির সঙ্গে তার ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।পরে গত ১৪ জুলাই এমপির নির্দেশে অন্য আসামিরা তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।তবে এ বিষয়ে অভিযুক্ত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আদালতের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্যতা নির্ধারিত হবে।