দৈনিক সংবাদ দিগন্ত

লিখিতের নম্বর কমিয়ে ভাইভায় জোর, আসছে নতুন নিয়োগ বিধিমালা

১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রজ্ঞাপন যেকোনো দিন জারি হতে পারে। এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খসড়াটি এখন সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।এদিকে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়ে দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে তীব্র সমালোচনা ও আন্দোলন। এর মধ্যেই প্রজ্ঞাপন জারির প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।গত ৬ সেপ্টেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়। এরপরই প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রস্তাবিত বিধিমালায় ১১ থেকে ২০ গ্রেডের পদগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর পুনর্বিন্যাস করা হয়েছে।বর্তমানে এসব পদে ভাইভায় ১০ নম্বর থাকলেও নতুন প্রস্তাবে গ্রেডভেদে তা ২৫, ৪০ ও ৫০ নম্বর করার কথা বলা হয়েছে।আরও পড়ুন,আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যে ডব্লিউএইচও থেকে পদত্যাগ পুতুলের১১ ও ১২ গ্রেডের পদে মোট ১৫০ নম্বরের পরীক্ষায় ভাইভায় রাখা হবে ৫০ নম্বর। অর্থাৎ বর্তমানের তুলনায় ভাইভার নম্বর বাড়ছে ৪০০ শতাংশ। একই সঙ্গে লিখিত পরীক্ষার নম্বর ৯০ থেকে বাড়িয়ে ১০০ করা হলেও পাস নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।১৩ থেকে ১৬ গ্রেডের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ৬০ এবং ভাইভায় ৪০ নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি লিখিত পরীক্ষায় পাস নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার কথা বলা হয়েছে।আর ১৭ থেকে ২০ গ্রেডের পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর করে রাখার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে যেখানে লিখিত পরীক্ষায় ৪০ এবং ভাইভায় ১০ নম্বর রয়েছে।তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এই পরিবর্তনের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য বা বৈষম্য তৈরির চিন্তা নেই। দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।তবে নতুন এই নম্বর কাঠামো নিয়ে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ।খসড়া বিধিমালায় আরও বলা হয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে শুরু হওয়া কোনো নিয়োগ কার্যক্রমে নতুন নম্বর কাঠামো প্রযোজ্য হবে না। সেসব নিয়োগ আগের বিধিমালা অনুযায়ীই সম্পন্ন হবে।এখন সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

লিখিতের নম্বর কমিয়ে ভাইভায় জোর, আসছে নতুন নিয়োগ বিধিমালা