দৈনিক সংবাদ দিগন্ত

বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ পুশইন, সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে দুইদিন ধরে শূন্যরেখায় অবস্থান করা ১১ জন ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন।বিজিবি জানায়, সোমবার রাত তিনটার পর বিএসএফ পূর্বে শূন্যরেখায় অবস্থানরত ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেয়। বর্তমানে সীমান্ত এলাকায় তারা আর অবস্থান করছেন না।আরও পড়ুন , মাদারগঞ্জে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম, প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধএর আগে গত ৬ জুন ভোররাতে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের ৩৪৯/৭-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এরপর থেকে তারা দুই দেশের সীমান্তের মাঝামাঝি শূন্যরেখা এলাকায় অবস্থান করছিলেন।বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।আরও পড়ুন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণের মৃত্যু, লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও

বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ পুশইন, সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ