পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে ১০০ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়।সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম উচনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম উচনা গ্রামে সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অভিযানে বিজিবির সহযোগিতা নেওয়া হয়। পরে তার শয়নকক্ষের বিছানার তোষকের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।আরও পড়ুন, গর্ত-জলাবদ্ধতায় বেহাল মৌচাক-ফুলবাড়িয়া সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষআটক সাদ্দাম হোসেন উপজেলার পশ্চিম উচনা গ্রামের বেলাল হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম সীমান্তকেন্দ্রিক মাদক ব্যবসার পাশাপাশি ভারতীয় গুপ্তচর হিসেবে কাজ করার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তবে এ দাবির বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তদন্তের বিষয়টি জানা যায়নি।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক মামলায় সাদ্দাম হোসেনকে থানায় সোপর্দ করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।