মধ্যনগরে মাদক বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওসি'র ব্যতিক্রমি উদ্যোগ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সবকটি উচ্চ বিদ্যালয়ে মধ্যনগর থানার ওসি'র মাদক বিরোধী প্রচারণা। ক্রমান্বয়ে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে, সচেতনতা তৈরির লক্ষ্যে মাদক বিরোধী ও সমাজে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা করছেন। তাছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং বন্ধ করতে, শিক্ষক ও ছাত্র ছাত্রীর অগ্রণী ভুমিকা পালন করার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এমনকি শিক্ষার্থীসহ সচেতন নাগরিকদের পরামর্শ দিতে প্রতিটি বিদ্যালয়ে ঘুরছেন।এরিমাঝে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মহিষখলা উচ্চ বিদ্যালয়ে অপরাধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম। মধ্যনগর থানা পুলিশের আয়োজিত এ সভায় সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে,প্রতিটি মানুষের জনসচেতনতা অপরিহার্য। সমাজের অপরাধ দমন করতে যুবসমাজের সৃজনশীলতাসহ, সকল শ্রেনীর মানুষ রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য আলোচনা করা হয়।এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী,সুধীমহলের মাঝে যৌথ মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলে অপরাধীদের চিহ্নিত করেতে হবে। তাছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিং এবং নৈতিকতা বিষয়ক সচেতনতা সৃষ্টির আলোচনা করা হয়।আরও পড়ুন, রূপপুরের ৩৩৬ কোটি টাকার রেলপথটি এখন কাশবন, চলেনি একটি ট্রেনওপ্রধান অতিথির বক্তব্যে ওসি কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বর্তমান সমাজের জন্য বড় অভিশাপ। এই কুসংস্কার গুলোকে রুখে দিতে হলে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকদের নজরে রাখতে হবে। মোবাইল অপব্যবহার করে যেন কেউ বিপদগামী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, জীবনে সফল হতে হলে সবার আগে মা-বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা-বাবার দোয়া ও শিক্ষকদের পরামর্শ মেনে চললে জীবনে উন্নতি নিশ্চিত হবে। নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের প্রচলিত আইনের বিধি বিধান মেনে চলা এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও অবশ্যই দেশপ্রেমের উদ্বুদ্ধ হওয়া জরুরি। পরিশেষে কমল মতি ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীরা থানা প্রশাসনের এই সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান।