দৈনিক সংবাদ দিগন্ত

কার্দাশিয়ান-জেনার পরিবারে দুই বোনের প্রেম ও বিয়ে নিয়ে জোর গুঞ্জন

আপন বোন কেন্ডাল জেনার ও হলিউড অভিনেতা জ্যাকব এলর্ডির দ্রুত এগোনো প্রেমের সম্পর্ক ঘিরে চরম হিংসা ও হতাশায় ভুগছেন কাইলি জেনার। কেন্ডালের সঙ্গে জ্যাকবের সম্পর্ক দ্রুতই বিয়ের দিকে এগোতে পারে—এমন গুঞ্জনের মুখে নিজের দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের প্রেমিক টিমোথি শ্যালামেকে দ্রুত বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য পরোক্ষ চাপ দিচ্ছেন কাইলি। সম্প্রতি মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ‘ওকে!’ (OK!)-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, কাইলি জেনার ও তারকা অভিনেতা টিমোথি শ্যালামে ২০২৩ সালের এপ্রিল থেকে সম্পর্কে থাকলেও তাঁদের ঘনিষ্ঠদের ধারণা—কেন্ডাল ও জ্যাকবের বিয়ে তাঁদের আগেই সম্পন্ন হয়ে যেতে পারে। বোন কেন্ডাল নিজের আগেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এমন আশঙ্কা কাইলির মধ্যে তীব্র ঈর্ষা তৈরি করেছে। কাইলি এখন আনুষ্ঠানিকভাবে বাগদানের জন্য পুরোপুরি প্রস্তুত এবং টিমোথিকে বুঝিয়েছেন যে তিনি এই সম্পর্কের শেষ পরিণতি হিসেবে বিয়েকেই দেখতে চান।আরও পড়ুন,ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ের অবসান তবে টিমোথি কাইলিকে ভালোবাসলেও এবং সম্পর্কের প্রতি আন্তরিক হলেও এখনই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক প্রস্তুতি তাঁর নেই। ঘনিষ্ঠ সূত্রের দাবি, টিমোথি যদি শিগগিরই প্রস্তাব দেনও, তবে তা ভালোবাসার চেয়ে কাইলির মনস্তাত্ত্বিক চাপের কারণেই হতে পারে।অন্যদিকে, কেন্ডাল জেনার ও জ্যাকব এলর্ডির সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তাঁরা নিজেরা খুবই আত্মবিশ্বাসী এবং দুজনের মধ্যে বেশ পরিণত মনোভাব রয়েছে। চলতি বছরের শুরুতে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়ায় এবং গত জুনে অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। উল্লেখ্য, টিমোথির আগে র‍্যাপার ট্রাভিস স্কটের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানেন কাইলি, যাঁদের দুই সন্তান রয়েছে। তবে নিজেদের সম্পর্ক বা বিয়ে সংক্রান্ত এই গুঞ্জন নিয়ে কার্দাশিয়ান-জেনার পরিবারের কেউ এখনো প্রকাশ্যে মুখ খোলেননি।

কার্দাশিয়ান-জেনার পরিবারে দুই বোনের প্রেম ও বিয়ে নিয়ে জোর গুঞ্জন