দৈনিক সংবাদ দিগন্ত

কক্সবাজারে বেপরোয়া গতির চাঁদের গাড়ি দুর্ঘটনা, নিহত ১; আহত ১৩

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকায় বেপরোয়া গতির চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় হাবিব নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও ১৩ পর্যটক গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।জানা যায়, রাজধানী ঢাকা থেকে ১৪ জনের একটি পর্যটক দল কক্সবাজারে বেড়াতে আসে। তারা মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘোরার পর চাঁদের গাড়িতে করে কক্সবাজার শহরের দিকে ফিরছিলেন। পথে রেজুখাল এলাকায় দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা ১৪ জনই গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিব রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।আরও  পড়ুন, পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ উপলক্ষে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভাআহত ১৩ পর্যটকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।দুর্ঘটনার পর চাঁদের গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।আহত এক পর্যটক অভিযোগ করে বলেন, যাত্রার শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কয়েকবার তাকে গাড়ির গতি কমানোর জন্য সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। একপর্যায়ে রেজুখাল এলাকায় নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।ঘটনাটি তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চালকের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

কক্সবাজারে বেপরোয়া গতির চাঁদের গাড়ি দুর্ঘটনা, নিহত ১; আহত ১৩