দৈনিক সংবাদ দিগন্ত

স্পেন সসৌদি আরব লড়াইয়ে প্রথম জয়ের সন্ধান দুই দলেরই

বিশ্বকাপে প্রথম জয় পেতে আজ মুখোমুখি হচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন এবং ৫৯ নম্বরে থাকা সৌদি আরব। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জর্জিয়ার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১০টায়।‘এইচ’ গ্রুপের এই ম্যাচে দুই দলই এখন পর্যন্ত জয়হীন। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে স্পেন, আর উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে সৌদি আরব পয়েন্ট ভাগ করে নেয়।পরিসংখ্যান বলছে, স্পেন ও সৌদি আরব এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে স্পেন। এই তিন ম্যাচে স্প্যানিশরা করেছে ৯ গোল, হজম করেছে মাত্র ২ গোল। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপে আরো পড়ুন , বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়ার জালে জাপানের গোলবৃষ্টিগ্রুপ পর্বে ১-০ ব্যবধানে জয় ছিল স্পেনের।অন্যদিকে সৌদি আরবের জন্য ইউরোপীয় দলের বিপক্ষে পরিসংখ্যানও খুব একটা সুখকর নয়। বিশ্বকাপে ইউরোপীয় দলের বিপক্ষে ১১ ম্যাচে ১০টিতেই হেরেছে তারা।তবে স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্সও চিন্তার বিষয়। বিশ্বকাপে শেষ চার ম্যাচে জয় পায়নি তারা—৩টি ড্র এবং ১টি হার। গত তিন বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র ২ জয়, যা তাদের সামগ্রিক ফর্ম নিয়ে প্রশ্ন তুলছে।আরও উদ্বেগের বিষয় স্পেনের গোলখরা। শেষ দুই বিশ্বকাপ ম্যাচে তারা কোনো গোল করতে পারেনি। ২০২২ বিশ্বকাপে জাপানের বিপক্ষে ১১তম মিনিটের পর থেকে প্রায় ২ হাজার ৫০০টি পাস ও ৪৯টি শট নিয়েও গোলহীন রয়েছে স্প্যানিশরা।ফলে আজকের ম্যাচে স্পেন যেমন জয়ের ধারায় ফিরতে চায়, তেমনি সৌদি আরবও বড় দলের বিপক্ষে চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

স্পেন সসৌদি আরব লড়াইয়ে প্রথম জয়ের সন্ধান দুই দলেরই