দৈনিক সংবাদ দিগন্ত

১৮ বছরেই বিশ্বমঞ্চে ঝলক, ইয়ামালের পায়ে স্পেনের বড় জয়

ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে গোল করে তিনি ছুঁয়ে ফেলেছেন এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা এতদিন লিওনেল মেসির নামে ছিল।যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ম্যাচের শুরুতেই সতীর্থের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান ইয়ামাল।এটি ছিল বিশ্বকাপে তার প্রথম গোল। গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। এই অর্জনের মাধ্যমে তিনি বিশ্বকাপে প্রথম গোল করার ।আরও  পড়ুন, মেসির হ্যাটট্রিকে উড়ছে আর্জেন্টিনা, এবার নজর অস্ট্রিয়া ম্যাচে  ক্ষেত্রে লিওনেল মেসির চেয়ে কম বয়সে এই কৃতিত্ব অর্জন করেন।বিশ্বকাপে মেসি সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম গোল করেছিলেন ১৮ বছর ৩৫৭ দিন বয়সে। সেই হিসেবে ইয়ামাল ১৪ দিন আগে এই রেকর্ড গড়লেন।তবে বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড এখনও ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে রয়েছে, যিনি ১৭ বছর বয়সে বিশ্বকাপে গোল করেছিলেন।অল্প বয়সেই ক্লাব ও জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় থাকা ইয়ামাল এবার বিশ্বকাপ মঞ্চেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন।তার এই সাফল্য ফুটবল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে তাকে ঘিরে প্রত্যাশাও আরও বেড়ে গেছে।

১৮ বছরেই বিশ্বমঞ্চে ঝলক, ইয়ামালের পায়ে স্পেনের বড় জয়