দৈনিক সংবাদ দিগন্ত

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কাতারের উপকূলীয় জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরও পড়ুন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ব তেলবাজারে অস্থিরতাসামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা সাতজনের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।আরও পড়ুন, যুক্তরাষ্ট্রের ছয় শর্তে ইরান চুক্তি সম্ভাবনা নিয়ে সংশয়বিবৃতিতে আরও বলা হয়, বিশেষজ্ঞ দলগুলো নিখোঁজ ব্যক্তির সন্ধানে জোরালো অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কাতার সরকার। এর আগে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় মরদেহ উদ্ধার, নিখোঁজ ১