আইডিয়াল ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৬-এ ল্যাপটপ বিজয়ী হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন তারেক ফারাবী। গত ২০ নভেম্বর শুক্রবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০টি ক্যাম্পাসে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলার এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, সুপ্ত প্রতিভার বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।আরও পড়ুন, ডিসেম্বর ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না: বিজিবি ডিজিপরীক্ষায় প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ রাখা হয়েছিল। এ ছাড়া দ্বিতীয় থেকে ২০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদসহ বিভিন্ন পুরস্কার দেওয়ার ব্যবস্থা ছিল। বৃত্তি পরীক্ষায় ল্যাপটপ জিতে তাহসিন তারেক ফারাবী বিদ্যালয়, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের উপলক্ষ তৈরি করেছে। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, আইডিয়াল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।