বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।ইনশাআল্লাহ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ভোট দিবেন।এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার প্রার্থী।তারেক রহমানকে সমর্থন দেওয়া চার প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র। তারা হলেন- ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন। আরো পড়ুন , নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য ও ভোটবাজার নিয়ে নাহিদ ইসলামের সতর্কবার্তাএ ছাড়া ‘নিবন্ধিত’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি সাবেক সংসদ সদস্য টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদও বিএনপির চেয়ারম্যানকে সমর্থন দিয়েছেন।বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের চার প্রার্থীর মধ্যে দুজন সশরীরে দেখা করতে এসেছিলেন। আর দুজন ঢাকায় নেই। তারা টেলিফোনে কথা বলেছেন। তারা তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন।বিএনএফ’র সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এই পর্যায়ে এসে আমি তারেক রহমানকে কেন সমর্থন করলাম, এর একটি মাত্র রাজনৈতিক কারণ- সেটি হচ্ছে, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে। কারণ, আমাদের দেশের যে সাম্প্রদায়িক শক্তি এবং ’৭১-এর যে শক্তি, তারা এখন মাথাচাড়া দিয়ে উঠছে। নানা রকম চিন্তা-ভাবনা নিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তারা ফিরে যেতে চায় ৫৪ বছর আগে। এজন্য আমি তারেক রহমানকে সমর্থন দিতে এসেছি।