দৈনিক সংবাদ দিগন্ত

বিআরটিসির বিভিন্ন প্রকল্পে হালকা যানবাহন চালনায় নারী প্রশিক্ষণার্থীদের আগ্রহ বৃদ্ধি

সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী রোববার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে। বিআরটির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যেই এই বড় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিআরটিসি সূত্র জানায়, প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের এই বিশেষ সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত 'স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম' (সিসিপ) এই দুই প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। আরোও পড়ুন,ডায়াবেটিস নিয়ন্ত্রণে সময়মতো ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরএর অংশ হিসেবেই বিআরটিসির চলমান কার্যক্রমে ২০ হাজার চালককে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানিয়েছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে চালকদের জ্ঞান বৃদ্ধি এবং প্রতিরক্ষামূলক ড্রাইভিংয়ের মাধ্যমে সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিআরএসপি প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরিতে চার মাসব্যাপী দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের পাশাপাশি পূর্ব থেকেই পেশায় নিয়োজিত চালকদের জন্য এই পাঁচ দিনব্যাপী রিফ্রেশার কোর্সের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে চালকদের ব্যক্তিগত দায়িত্ববোধ জোরদার করা হবে। এ ছাড়া বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক নারীও প্রশিক্ষণ গ্রহণ করছেন। শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কিছুটা কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বাড়ছে এবং ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বহু নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বলে জানান এই কর্মকর্তা।

বিআরটিসির বিভিন্ন প্রকল্পে হালকা যানবাহন চালনায় নারী প্রশিক্ষণার্থীদের আগ্রহ বৃদ্ধি