দৈনিক সংবাদ দিগন্ত

নিত্যপণ্যের বাজারে চাপ, বাড়ছে ভোগান্তি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। পরিবহণ ব্যয় বাড়ার অজুহাতে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। এতে উচ্চ মধ্যবিত্তসহ সীমিত আয়ের মানুষের দৈনন্দিন ব্যয়ের চাপ আরও বেড়েছে।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। কাঁচামরিচ, টমেটো, পটোল, ডিম, ডাল, আটা, ময়দা, পাম অয়েল ও মাছসহ বিভিন্ন পণ্যে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহণে অতিরিক্ত ব্যয় হচ্ছে। তবে পাইকারি ব্যবসায়ীদের দেওয়া তথ্যের সঙ্গে খুচরা বাজারে পণ্যের দাম বৃদ্ধির তুলনা করলে কিছু ক্ষেত্রে বড় ব্যবধান দেখা যাচ্ছে।কাওরান বাজারের এক পাইকারি ব্যবসায়ী জানান, বগুড়া থেকে চাল পরিবহণে আগে একটি ট্রাকে ১৪ হাজার টাকা খরচ হলেও এখন তা বেড়ে ১৬ হাজার টাকা হয়েছে। এতে ৫০ কেজির প্রতি বস্তা চালে পরিবহণ ব্যয় বাড়ে প্রায় ১০ টাকা। তবে খুচরা পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে প্রতি কেজি চালে তিন টাকা পর্যন্ত বাড়তি নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।সবজি ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই ধরনের চিত্র পাওয়া গেছে।আরও  পড়ুন, ডিজিটাল ব্যাংকিংয়ে বড় পদক্ষেপ, প্রাথমিক অনুমোদন ৫ প্রতিষ্ঠানের যশোর থেকে কাওরান বাজারে বেগুন পরিবহণে ট্রাকভাড়া তিন হাজার টাকা বেড়েছে। হিসাবে প্রতি কেজিতে পরিবহণ ব্যয় বাড়ে প্রায় ১ টাকা ২৫ পয়সা। কিন্তু খুচরা বাজারে বেগুনের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বলে ব্যবসায়ীদের দেওয়া তথ্য থেকে জানা যায়।মাছ ব্যবসায়ীরাও পরিবহণ ব্যয় বৃদ্ধির কথা জানিয়েছেন। কুমিল্লা থেকে ঢাকায় পাঙাশ আনতে ট্রাকভাড়া বাড়ায় প্রতি কেজিতে প্রায় দুই টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। অথচ খুচরা বাজারে কোথাও কোথাও পাঙাশের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ রয়েছেএদিকে বাজার নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন সংস্থা অভিযান ও তদারকি চালাচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর চার দিনে সারা দেশে ১৬৩টি টিম ৩১১টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় ৩৩ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে।রাজধানীতেও একাধিক সংস্থার সমন্বয়ে বাজার তদারকি চলছে। তবে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে আরও সমন্বিত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 নিত্যপণ্যের বাজারে চাপ, বাড়ছে ভোগান্তি