লালবাগে বেড়িবাঁধে বস্তাবন্দি অবস্থায় মানুষের খণ্ডিত অঙ্গ উদ্ধার
রাজধানীর লালবাগ থানার শহীদনগর ঘোড়াপট্টি বেড়িবাঁধ এলাকায় নৌকাঘাটের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় মানুষের খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।শনিবার বিকেল ৫টার দিকে স্থানীয়রা একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হতে দেখে সেটি খুলে ভেতরে মানুষের খণ্ডিত হাত ও পায়ের অংশ দেখতে পান। পরে বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়।স্থানীয় বাসিন্দা সুজন জানান, বস্তাটি দুই থেকে তিন দিন ধরে ওই স্থানে পড়ে ছিল। শনিবার দুর্গন্ধ বেড়ে গেলে কয়েকজন মিলে বস্তাটি খুলে দেহাংশ দেখতে পান।আরও পড়ুন, দারুস সালামে আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগখবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে লালবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় খণ্ডিত হাত ও পা উদ্ধার করে।ঘটনাস্থলে বর্তমানে আট লেনের সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। নির্মাণকাজের একটি ব্লকের পাশ থেকে দেহাংশগুলো উদ্ধার করা হয়।লালবাগ থানার ওসি (তদন্ত) সাইদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া দেহাংশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কীভাবে সেগুলো সেখানে এলো এবং এর পেছনে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।