দৈনিক সংবাদ দিগন্ত

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যার খবর পাওয়াগেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। তাকে এক বছর আগেঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে বরখাস্ত করা হয়। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকেগ্রেফতার করেছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়েহানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন, টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিতটাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আতিকুর রহমান বলেন, সাময়িকবরখাস্তকৃত এক আনসার সদস্যকে গুরুতর আহত অবস্থায় নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, হানিফ খানকে ধারালো অস্ত্রদিয়ে হাত, পা ও মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে৷ এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে থানায় ২০জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। পরে পুলিশ মামলার এজহারনামীয় ২ জন আসামিকে গ্রেফতারকরে। গ্রেফতারদের বুধবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা