দৈনিক সংবাদ দিগন্ত

দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথমবার বঙ্গভবনে অফিসে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দায়িত্ব গ্রহণের পর এবার বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামী মঙ্গলবার দুপুরে প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করবেন তিনি।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার ২৮ জুলাই দুপুর ১২টায় বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। আরও পড়ুন, ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনসংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন।তার পদত্যাগের পর একই দিনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়েও মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।পরে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথমবার বঙ্গভবনে অফিসে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি