শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় বঙ্গভবনের প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়।পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট—পিজিআরের একটি সুসজ্জিত চৌকস দল।
আরও পড়ুন, স্বাস্থ্যসেবায় ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্প
গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিস কক্ষে অবস্থান করে বিভিন্ন দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন।পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।এর মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বিষয় : রাষ্ট্রপতি কার্যক্রম বঙ্গভবনে অফিস

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন