দৈনিক সংবাদ দিগন্ত

১০ মাস পর ওয়ানডেতে ডি কক, ফিরছেন মিলারও

অবশেষে ওয়ানডে ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার। সর্বশেষ ২০২৫ সালের মার্চে প্রোটিয়াদের হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। এরপর টি-টোয়েন্টিতে নিয়মিত দেখা গেলেও ওয়ানডেতে আর মাঠে নামা হয়নি তাঁর।তবে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার দলে জায়গা পেয়েছেন ৩৭ বছর বয়সী ডেভিড মিলার।শুধু মিলার নন, দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার কুইন্টন ডি ককও।ডি কক সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে। অর্থাৎ প্রায় ১০ মাস পর আবারও ৫০ ওভারের ক্রিকেটে দেখা যাবে এই উইকেটরক্ষক-ব্যাটারকে।মজার বিষয়, মিলার ও ডি কক—দুজনের কেউই বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই। আড়ও পড়ুন,শেফালিকে আউট করে অঙ্গভঙ্গি, ফাতিমা সানাকে জরিমানাএরপরও অভিজ্ঞতার কথা বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়া সিরিজে তাদের দলে রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।দলের প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, যখনই দক্ষিণ আফ্রিকার প্রয়োজন হবে, তখনই খেলবেন কুইন্টন ডি কক। ওয়ানডে ক্রিকেটকে তাঁর সেরা ফরম্যাট হিসেবেও উল্লেখ করেছেন কোচ।অন্যদিকে ডেভিড মিলারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলানোর কথা নিশ্চিত করেছেন কনরাড। তবে বাংলাদেশ সফরে তাঁকে নাও পাওয়া যেতে পারে।কারণ বাংলাদেশ সিরিজের সময় সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০তে খেলার প্রতিশ্রুতি রয়েছে মিলারের।দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে অভিজ্ঞতার বড় দুই নাম মিলার ও ডি ককের প্রত্যাবর্তন তাই অস্ট্রেলিয়া সিরিজে দলটির ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করবে বলেই প্রত্যাশা।দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরেই এই দুই তারকা কেমন পারফর্ম করেন, এখন সেটিই দেখার।

১০ মাস পর ওয়ানডেতে ডি কক, ফিরছেন মিলারও