দৈনিক সংবাদ দিগন্ত

রাতের অন্ধকারে বাড্ডায় ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে সাঁতারকুলে মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আরো পড়ুন , হাদির কবর নিয়ে ছড়ানো ছবি সম্পূর্ণ বানোয়াট : ডিএমপিফায়ার সার্ভিস সদরদপ্তরের স্টেশন অফিসার শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।তবে কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

রাতের অন্ধকারে বাড্ডায় ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন