মরক্কোর অধিনায়ক ও ফরাসি ক্লাব Achraf Hakimi ধর্ষণের অভিযোগে আনুষ্ঠানিকভাবে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। দীর্ঘ তদন্ত শেষে ফরাসি আদালত তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চালানোর জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে মত দিয়েছে।ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক তরুণী হাকিমির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্যারিসের উপকণ্ঠে তার বাসভবনে ওই ঘটনা ঘটেছিল। অভিযোগ প্রকাশের পর থেকেই হাকিমি তা অস্বীকার করে আসছেন এবং একে ‘মিথ্যা অভিযোগ’ বলে দাবি করছেন।প্রায় তিন বছর ধরে তদন্তের পর প্রসিকিউটররা মামলাটি পূর্ণাঙ্গ বিচারের জন্য আদালতে পাঠানোর সুপারিশ করেন। পরে ভার্সাই আপিল আদালতও সেই সিদ্ধান্ত বহাল রাখে। ফলে এখন আরো পড়ুন , জয় ছাড়া বিকল্প নেই, বললেন আলফারোফৌজদারি আদালতে মামলার বিচার শুরুর পথ উন্মুক্ত হয়েছে।আদালতের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে হাকিমি দাবি করেন, তার খ্যাতির কারণেই মামলাটি এতদূর গড়িয়েছে। তিনি বলেন, যদি তিনি বিখ্যাত না হতেন, তাহলে হয়তো এই মামলাও হতো না। দীর্ঘ সময় তিনি নীরব থেকেছেন এবং বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন বলেও উল্লেখ করেন।অন্যদিকে অভিযোগকারী পক্ষের আইনজীবী রাচেল-ফ্লোর পার্দো আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মতে, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ বিচার শুরুর জন্য যথেষ্ট এবং আদালতের সিদ্ধান্ত মামলার উপাত্ত ও তদন্তকারী সংস্থার মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।এদিকে আইনি জটিলতার মধ্যেই ২০২৬ বিশ্বকাপে মরক্কো দলকে নেতৃত্ব দিচ্ছেন হাকিমি। মাঠের লড়াইয়ের পাশাপাশি আদালতের লড়াইটিও এখন সমান গুরুত্ব নিয়ে সামনে এসেছে মরক্কোর এই তারকা ফুটবলারের জন্য।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।