পুতিনের সফরের পর বড় সামরিক মহড়া
চলতি মাসেই চীনের উপকূল ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় বার্ষিক যৌথ নৌ-মহড়া চালাতে যাচ্ছে চীন ও রাশিয়া। মহড়া শেষে দুই দেশের নৌবাহিনী যৌথ সামুদ্রিক টহলেও অংশ নেবে।রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিংদাও বন্দরের কাছে মহড়া অনুষ্ঠিত হবে। এরপর প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট এলাকায় যৌথ টহল পরিচালনা করবে দুই দেশের নৌবাহিনী।রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মহড়ায় অংশ নিতে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ ইতোমধ্যে কিংদাওতে পৌঁছেছে।অন্যদিকে চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের পক্ষ থেকে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সরবরাহকারী জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ অংশ নিচ্ছে।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই মহড়ায় গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র আরো পড়ুন , উপাত্তভিত্তিক বাংলাদেশ গঠনে বড় পদক্ষেপপ্রতিরক্ষা এবং সমুদ্রপৃষ্ঠে আঘাত হানার কৌশলগত সক্ষমতা বাড়ানোর অনুশীলন করা হবে।উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক চীন সফরের পর এটি দুই দেশের প্রথম বড় যৌথ নৌ-মহড়া। ওই সফরে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন।বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে চীন ও রাশিয়ার এই যৌথ মহড়া তাদের সামরিক সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত উপস্থিতির বার্তা দিচ্ছে।